বুধবার, ১৩ জুন, ২০১৮, ০৫:১৪:২৫

ব্রেকিং: বলিউড তারকা দীপিকার বাড়িতে আগুন

ব্রেকিং: বলিউড তারকা দীপিকার বাড়িতে আগুন

বিনোদন ডেস্ক: আগুনে পুড়ে গেছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের বাড়ি। আজ দুপুরে দীপিকার মুম্বাইয়ের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দীপিকার এক ঘনিষ্ঠ সূত্র এ তথ্য ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

মুম্বাইয়ের বিলাসবহুল ‘ব্যুমোন্ড টাওয়ার’এ দীপিকা পাড়ুকোনের বাড়ি। এটি তাঁদের পারিবারিক বাড়ি। ২০১০ সালে তাঁর বাবা প্রকাশ পাড়ুকোন ভবনটিতে একটি অ্যাপার্টম্যান্ট কেনেন।

বহুতল ওই ভবনটির ৩২ তলায় আগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানা যায়নি। তবে দীপিকার পরিবারের কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে