সোমবার, ১৮ জুন, ২০১৮, ০৮:৪০:০৯

দেহ ব্যবসার আসর ধরা পড়লেন দুই জনপ্রিয় নায়িকা!

দেহ ব্যবসার আসর ধরা পড়লেন দুই জনপ্রিয় নায়িকা!

বিনোদন ডেস্ক: দেহ ব্যবসার আসর ধরা পড়লেন দুই জনপ্রিয় নায়িকা! মার্কিন মুলুকে বসে দেহ ব্যবসা চালাতেন মোদুগুমুদি কৃষণ নামে এক প্রযোজক এবং তাঁর স্ত্রী চন্দ্রা। দক্ষিণের বেশ কয়েকজন অভিনেত্রীকে ফাঁদে ফেলে তাঁদের দিয়ে মধুচক্রের আসর বসাতেন ওই প্রযোজক। 

উপযুক্ত তথ্য প্রমাণ হাতে আসার পরই ওই প্রযোজক এবং তাঁর স্ত্রী-কে গ্রেফতার করে লকাপে ভরে দেয় মার্কিন পুলিস। কিন্তু, আমেরিকায় বসে দীর্ঘদিন ধরে যেভাবে মধুচক্র চালাতেন কৃষণ নামে ওই ব্যক্তি, এবার সে বিষয়ে সামনে এল বিস্ফোরক তথ্য।

রিপোর্টে প্রকাশ, মোদুগুমুদি কৃষণ নামে ওই প্রযোজক এবং তাঁর স্ত্রীর সঙ্গে একইসঙ্গে কুকর্মে নাকি জড়িত রয়েছেন কয়েকজন দক্ষিণী অভিনেত্রী। ওই কুকর্মের জন্য আপাতত ৫ অভিনেত্রীর নাম উঠে আসছে। যার মধ্যে ২ জনকে মূল মাথা হিসেবে মনে করছে মার্কিন পুলিস। যাঁর মধ্যে একজন বেঙ্গালুরুর এবং অন্যজন চেন্নাইয়ের। যদিও, ওই দুই অভিনেত্রীর নাম, পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে মার্কিন মুলুকে বসে দেহ ব্যবসা চালানোর অভিযোগে যখন কৃষণ এবং চন্দ্রার বিরুদ্ধে জোর জল্পনা শুরু হয়, তখন বিষয়টি নিয়ে মুখ খোলেন শ্রী রেড্ডি, সঞ্জনা এবং অনুসূয়া নামে দক্ষিণের আরও ৩ অভিনেত্রী। 

অভিনেত্রীদের টাকার টোপ দিয়ে, ফাঁদে ফেলে দেহ ব্যবসা করানো হত বলে ওই ৩ জন অভিযোগ করেন। পাশাপাশি অভিনেত্রীদের জনপ্রিয়তার নিরিখে তাঁদের পারিশ্রমিক নিরধারণ করা হত বলেও ওই ৩ অভিনেত্রী দাবি করেন।-জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে