মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮, ০৫:০০:৪২

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মডেল তিথি নিহত

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মডেল তিথি নিহত

বিনোদন ডেস্ক: চট্টগ্রামে খুলশি থানার রেডক্রিসেন্ট হাসপাতাল এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রামের মডেল ও কলেজছাত্রী তিথি বড়ুয়া নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর জিইসি মোড় থেকে কয়েকজন বন্ধুসহ ফ’য়স লেক যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল হক তিথির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিথি চট্টগ্রামের একজন উঠতি মডেল এবং নাছিরাবাদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি গ্রামের সাধন বড়ুয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর জিইসি মোড় থেকে কয়েকজন বন্ধুসহ একটি সিএনজি অটোরিকশাযোগে ফ’য়স লেক বিনোদন কেন্দ্রে যাচ্ছিল তিথি। তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি খুলশি হলিক্রিসেন্ট হাসপাতালে সামনে অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তিথিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই অটোরিকশায় তিথির আরও কয়েকজন বন্ধু থাকলেও দুর্ঘটনার পর তাদের আর খোঁজ পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে