বুধবার, ০৪ জুলাই, ২০১৮, ০৫:৪৮:০৪

ক্যান্সারে আক্রান্ত বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী, অবস্থা সঙ্কটজনক

ক্যান্সারে আক্রান্ত বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী, অবস্থা সঙ্কটজনক

বিনোদন ডেস্ক: ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী সোনালী বেন্দ্রে। এই মুহূর্তে তিনি ক্যান্সারের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন বলে বুধবার টুইট করেছেন অভিনেত্রী। এই বিষয়টা কিছুটা অপ্রত্যাশিত ভাবেই তিনি জানতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি। ইরফান খানের আরও এক শিল্পীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে মর্মাহত বলিউড।

বেশকিছুদিন আগে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্রামেবাজ’-এর বিচারকের ভূমিকায় ফিরে বেশ খুশি ছিলেন সোনালী বেন্দ্রে। তবে ২দিন আগেই আবার ব্যক্তিগত কারণ দেখিয়ে শোয়ের বিচারকের ভূমিকা থেকে সরে দাঁড়ান। আর এর পরেই তাঁর ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর মিলল।

এক লম্বা পোস্টে সোনালী লিখেছেন, ”যখনই তুমি খারাপ কিছু আশা করবে না তখনই জীবন তোমাকে বাঁকা পথে নিয়ে যাবে। সম্প্রতি পরীক্ষানিরীক্ষা আমার চূড়ান্ত পর্যায়ে ক্যান্সার ধরা পড়েছে, এবং সেটা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে। যেটা আমি কখনওই আশা করিনি। একটা ব্যাথা হচ্ছিল। সেটা পরীক্ষা করতেই ক্যান্সার ধরা পড়ে। আমার পরিবার ও বন্ধুরা আমার পাশে আছে। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। ”

তবে ক্যান্সারে আক্রান্ত হলেও তিনি যে ভেঙে পড়েননি, তা তাঁর লেখাতেই স্পষ্ট। সোনালী আরও লিখেছেন, ” এখন এটার মোকাবিলা করা ছাড়া আর উপায় নেই। চিকিৎসকরা যতটা সম্ভব দ্রুত পদক্ষেপ করার চেষ্টা করছেন। আমি বর্তমানে নিউ ইয়র্ক-এ চিকিৎসারত রয়েছি। তবে আমি আশাবাদী, এবং প্রতিটা পদক্ষেপে লড়াই করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।”

প্রসঙ্গত কিছুদিন আগেই জনপ্রিয় অভিনেতা ইরফান খানেরও নিউরো এন্ড্রোক্রাইন ক্যান্সারের মত জটিল ব্যাধিতে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তাঁরও এই মুহূর্তে লন্ডনে চিকিৎসা চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে