রবিবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৪০:১৯

একপর্যায়ে কেঁদেছিলেন অভিনেত্রী সোনালি

একপর্যায়ে কেঁদেছিলেন অভিনেত্রী সোনালি

বিনোদন ডেস্ক : হাইগ্রেড ক্যান্সারে আক্রান্ত বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে। গত দু’মাস হল যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে তার। মরণব্যাধিতে আক্রান্ত হলেও আশা হারাননি সোনালি। তার পরিবার বন্ধু বান্ধবরা তার পাশে দাঁড়িয়েছেন।

কিছুদিন আগে ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধু সোনালির সঙ্গে দেখা করতে নিউ ইয়র্কে ছুটে গিয়েছিলেন সুজান খান, গয়ত্রী যোশির মত বন্ধুরা। সেই ছবি নিজেই পোস্ট করেছিলেন সোনালি।

তবে সোনালি কেমন আছেন, তার স্বাস্থ্যের কতটা উন্নতি হচ্ছে, সব খবরই নিজেই সোশ্যাল সাইটের মাধ্যমে জানাচ্ছেন অভিনেত্রী। পাশাপাশি তার স্বামী গোল্ডি বেহলও সোনালির শারীরিক অবস্থার খবরাখবর রাখছেন।

সম্প্রতি #ReadBookDay-তে ইনস্টা প্রোফাইলে বই হাতে নিজের একটি ছবি পোস্ট করেছেন সোনালি। ছবিতে দেখা যাচ্ছে,  “A Gentleman in Moscow” নামে একটি বই হাতে ধরে রয়েছেন অভিনেত্রী। নিজেই জানিয়েছেন এই বইটা পড়তে তিনি আগ্রহী।তবে বইটি পড়ার একপর্যায়ে কেঁদেছিলেন অভিনেত্রী।

তবে ছবিতে সোনালিকে এই চেহারা দেখে যে কারোরই চোখে জল এনে দিয়েছে। একসময়ের লম্বা চুলের মোহময়ী সোনালিকে আজ চিকিৎসার প্রয়োজনে ন্যাড়া হতে হয়েছে। যদিও ন্যাড়া হলেও বেশ আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে সোনালিকে।

মাঝে মাধ্যেই সোনালিকে সোশ্যাল সাইটের মাধ্যমে অনেক কিছুই পোস্ট করতে দেখা যাচ্ছে। কিছুদিন আগে ছেলে রণবীরের জন্মদিনেও পুরনো স্মৃতি রোমন্থন করে একটি ভিডিও পোস্ট করেছিলেন সোনালি। তবে প্রথম যেদিন সযত্নে রাখা মাথার চুল ছোট্ট করে কেটে ফেলতে হয়েছিল সোনালিকে, সেদিন সোনালি নিজেই কেঁদেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে