শনিবার, ০৬ অক্টোবর, ২০১৮, ০৩:২৬:০০

সেট পছন্দ না হওয়ায় শুটিং না করেই চলে যান শাকিব খান, অগত্যা ‘প্যাকআপ’!

 সেট পছন্দ না হওয়ায় শুটিং না করেই চলে যান শাকিব খান, অগত্যা ‘প্যাকআপ’!

বিনোদন ডেস্ক: শাহীন সুমনের ছবি ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’-এ অভিনয় করছেন শাকিব খান। এর মধ্যে এফডিসির ১ ও ৩ নম্বর ফ্লোরে বেশ কয়েকটি দৃশ্যের শুটিং হয়েছে। ৩ অক্টোবর উত্তরার শুটিংবাড়ি আপন ঘরে ফেলা হয়েছিল নতুন সেট। ছবিতে এটিকেই নায়কের বাড়ি হিসেবে দেখানোর কথা। পুরো ইউনিট নিয়ে হাজির পরিচালক, সময়মতো হাজির হন শাকিবও। কিন্তু সেট পছন্দ না হওয়ায় শুটিং না করেই চলে যান নায়ক। অগত্যা শুটিং ‘প্যাকআপ’ করতে হলো পরিচালককে।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যবস্থাপক এম ডি বাদল বলেন, ‘শাকিব কী চেয়েছেন সেটা বুঝে উঠতে পারিনি আমরা। সে কারণেই এক দিনের ক্ষতি মেনে নিতে হলো। প্রডাকশনেরও ভুল ছিল। বড় বাজেটের ছবি অথচ ছোট্ট একটা স্পট হিরোর বাড়ি হিসেবে ব্যবহার করতে যাওয়াটা ঠিক হয়নি। সেটা চরিত্রের সঙ্গেও মানাত না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। 

শুক্রবার নতুন করে শুটিংবাড়ি প্রিয়াঙ্কায় সেট তৈরি করা হয়েছে। এখানেই শুটিং করছেন পরিচালক।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে