রবিবার, ০৭ অক্টোবর, ২০১৮, ০৫:০৪:৪৬

মোশাররফ করিম ও জুঁইয়ের ১৪তম বিবাহবার্ষিকী আজ

 মোশাররফ করিম ও জুঁইয়ের ১৪তম বিবাহবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক :  অভিনয় নৈপুণ্যে লাখো মানুষের হৃদয় ছুঁয়েছেন মোশাররফ করিম। ব্যক্তিজীবনে ভীষণ সাধারণ তিনি। জনপ্রিয় তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইয়ের ১৪তম বিবাহবার্ষিকী আজ (রোববার)। দিনটি সাদামাটাভাবেই উদযাপন করছেন এই তারকা দম্পতি।

অভিনেত্রী রোবেনা রেজা জুঁই  বলেন, ‘দিনটিকে ঘিরে তেমন কোনও আয়োজন নেই। শনিবার দিনগত রাত ১২টায় আমাদের পরিবারের সদস্যরা ঘরোয়াভাবে কেক কেটে আনন্দ করেছে।’

গত বছর বিবাহবার্ষিকীতে কুমিল্লায় ঘুরতে গিয়েছিলেন মোশাররফ-জুঁই দম্পতি। এবারের বিশেষ এই দিনটিতে সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না বলে জানান জুঁই।

তিনি বলেন, অনেকেই আমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। সারাদিন বাসাতেই থাকার পরিকল্পনা। সন্ধ্যার পর হয়তো পরিবারের সদস্যরা একসঙ্গে বাসার পাশেই একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া করবো। এছাড়া কোনও বিশেষ আয়োজন নেই।

বিবাহিত জীবনের ১৪ বছর পর কেমন চলছে সংসার? এমন প্রশ্নে জুঁই বলেন, ‘আমরা ভীষণ ভালো আছি। চারদিকে এত অস্থিরতা, কিন্তু আমরা সংসার জীবনে আনন্দ নিয়েই দিন পার করছি। সবার দোয়ায় আমরা সংসার জীবনে খুবই ভালো আছি।’

জুঁইয়ের সঙ্গে মোশাররফ করিমের প্রথম পরিচয় ২০০০ সালে। তারপর চার বছর প্রেমের সম্পর্কের পর ২০০৪ সালের ৭ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। রায়ান নামের তাদের একটি সন্তান রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে