মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮, ০২:৪৩:১৬

যৌন হয়রানির শিকার সালমানের সাবেক প্রেমিকা...

যৌন হয়রানির শিকার সালমানের সাবেক প্রেমিকা...

বিনোদন ডেস্ক: ভারতে এখন তোলপাড় চলছে ‘মি টু’ আন্দোলন নিয়ে। নানা পাটেকারের বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্ত’র যৌন হেনস্থার অভিযোগ আসার পর থেকেই একে একে নারীরা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাঘা বাঘা সব তারকাদের। এবার সেই ধারাবাহিকতায় মুখ খুললেন সালমানের সাবেক প্রেমিকা।

সাবেক প্রেমিকার কথা শুনে অনেকেই ভাবছেন ঐশ্বরিয়া রাই। ভাইজানের প্রেমিকার তালিকা নেহাতেই কম নয়। উনি হলেন সোমি আলি। ৯০ দশকে বলিউডের বেশ জনপ্রিয় মুখ ছিলেন তিনি। নিজের যৌন হেনস্তার কথা খুলে বললেন এক সাক্ষাৎকারে।

এতদিন শোনা যাচ্ছিল, যে এক একজন প্রায় ১০-২০ বছর আগে হওয়া হেনস্তার কথা এখন জানাচ্ছেন। ৩৭ বছর আগেকার ঘটনা আবারও টেনে আনলেন সোমি। বাড়ির এক পরিচারক তাকে ধর্ষণ করেছিল বলে দাবি করেছেন তিনি। সেই সময় সোমির বয়স ছিল মাত্র পাঁচ বছর। ২০১৫ সালের কথা উল্লেখ করেন তিনি।

করাচিতে সোমির জন্ম হলেও তার ছোটবেলা কেটেছে ফ্লোরিডাতে। সেখানেও ১৩ বছর বয়সে আবারও যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।অভিনেত্রী আরও জানান, যে তার বাড়িতে এমনই পরিবেশ ছিল, যেখানে তার মা, চাচিকেও শারীরিক অত্যাচার করা হত।

তিনি জানান, পারিবারিক অশান্তির মধ্যেই বড় হয়ে ওঠা আমার। মা চাচিরা বাড়ির পুরুষের হাতে নিয়মিত নির্যাতিত হতেন।

'আমার যৌন হেনস্তা নিয়ে আমি কখনই লজ্জা পাইনি। বরং আমি অন্যান্য নারী, মেয়েদের সচেতন করার জন্য নিজের ঘটনাই বারবার করে বলতে থাকি। এছাড়াও তাদের সকলকেও উৎসাহিত করি সবকিছু জনসমক্ষে বলার যারা আমার মতো যৌন হেনস্তার শিকার হয়েছেন বা হচ্ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে