রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৬:১৪:৪৭

যার অভিনয় অনুপ্রাণিত করে কারিনা কাপুরকে

যার অভিনয় অনুপ্রাণিত করে কারিনা কাপুরকে

বিনোদন ডেস্ক : যদি বলা হয়, কারিনা কাপুর না কঙ্গনা রানাউত-বলিউডে কে আগে প্রতিষ্ঠা পেয়েছেন? তাহলে স্বাভাবিকভাবেই উত্তর দাঁড়াবে, কারিনা কাপুর। হ্যাঁ, ঠিক তাই। সে হিসেব মতে কারিনা অগ্রজ আর কঙ্গনা অনুজ। আর অগ্রজের কাজ দেখেই অনুজরা অনুপ্রাণিত হয়ে থাকেন। কিন্তু কারিনা জানালেন ভিন্ন কথা। তিনি বললেন, ‌‘এই মুহূর্তে বলিউডের একজনের কাছ থেকেই অনুপ্রেরণা খুঁজে পাই, আর তিনি হলেন কঙ্গনা রানাউত’। সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে কঙ্গনাকে এভাবেই মূল্যায়ন করেন বলিউডের বেগম কারিনা কাপুর খান। সদ্য একটি অনুষ্ঠানে স্বামী সাইফ আলী খানের সাথে দাম্পত্য জীবন, নিজের ক্যারিয়ার আর বর্তমান বলিউডের হালচাল নিয়ে কথাবার্তা বলার এক ফাঁকে এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনাকে ‘অনুপ্রেরণা’ বলে উল্লেখ করেন। সেখানে সদ্য মুক্তি পাওয়া ছবি ‘তামাশা’ নির্মাতা ইমতিয়াজ আলী ও কঙ্গনা রানাউতও উপস্থিত ছিলেন। কঙ্গনার কাজগুলোর কথা উল্লেখ করে কারিনা বলেন, সবাই এখন খুব ভালো কাজ করছে, কিন্তু আমি মনে করি এই সময়ে কঙ্গনাই সবার জন্য অনুপ্রেরণাদায়ক একজন অভিনেত্রী। আর সে এমন একজন অভিনেত্রী যার থেকে আমি প্রতিনিয়তই অনুপ্রাণিত হই। ০৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

�

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।