বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। বর্তমানে এ নায়ক ব্যস্ত রয়েছেন শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ ছবির শুটিং নিয়ে। চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে শঙ্কিত শাকিব খান। তিনি বলেন, ‘আমাদের একজন জ্যেষ্ঠ শিল্পী আর কয়েকজন জুনিয়র মিলে ইন্ডাস্ট্রির এ অবস্থা তৈরি করেছে। এখন আমাদের পুরনো যে প্রযোজকরা আছে, তারা বিনিয়োগ করতে ভয় পান। আর নতুনরা তো আসতেই চায় না।’
তিনি আরো বলেন, ‘আমি এক জীবনে অনেক পেয়েছি। আগে পারিশ্রমিক নিতাম ৪০ লাখ, এখন নিই ৮০ লাখ। আমি তো ফাইন্যান্সিয়ালি স্ট্যাবল। কিন্তু এ জন্য কি ইন্ডাস্ট্রির প্রতি দায়বদ্ধতার কথা ভুলে যাব? দিন শেষে এটাই আমার দেশ, এটাই আমার ইন্ডাস্ট্রি। কিন্তু কিছু নেতা ইন্ডাস্ট্রির মানুষকে এমন অবাস্তব কিছু স্বপ্ন দেখিয়েছে, কোথায় তারা?
কলকাতার সিনেমাতেও ফের দেখার সম্ভাবনা রয়েছে। যদিও গণমাধ্যমে কিছুদিন আগে খবর বের হয়েছিল শাকিব আর ভেঙ্কটেশের মত বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন না। তবে এই মুহূর্তে দেশীয় প্রডাকশন নিয়েই ব্যস্ত থাকতে চান।
তিনি মনে করেন, ‘যখন মনে হয়েছে কলকাতায় গিয়ে সিনেমার করি। দেখি ওখানে নিজেকে কতটা সফল করতে পারি। সেখানে সফল করেছি। ইচ্ছে হলে আবার যাবো। তবে এই মুহূর্তে আমি দেশীয় প্রযোজনা নিয়েই ব্যস্ত থাকতে চাই।’
তিনি জানান, ‘দেশীয় প্রডাকশনের জন্য কিন্তু আমি দেড় কোটি টাকার দুইটা প্রজেক্ট ছেড়ে দিয়েছি কলকাতার।’
কলকাতার নির্মাতা রাজিব বিশ্বাসও গত কয়েকদিন ধরে ফোন করছেন কলকাতার প্রভাবশালী প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের একটা ছবিতে কাজের বিষয়ে। এ বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। পাশাপাশি চলছে ক্যামেলিয়া গ্রুপের একটি ছবিতে অভিনয়ের কথা।