সোমবার, ০৫ নভেম্বর, ২০১৮, ০৩:০৩:১৫

রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বোন সাহানি

রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বোন সাহানি

বিনোদন ডেস্ক: বি-টাউনে রণবীর আলিয়া সম্পর্কের কথা এখন সকলের জানা। এখন শুধুই রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ের পিঁড়িতে বসার অপেক্ষা। শোনা যাচ্ছে আগামী বছরই নাকি আলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে পারেন রণবীর কাপুর। এসব খবরের মাঝেই ভাই রণবীরের সঙ্গে ভাট কন্যা আলিয়ার সম্পর্ক নিয়ে মুখ খুললেন ঋষি কাপুর ও নীতু সিং কাপুরের মেয়ে অর্থাৎ রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি।

'হিন্দুস্থান টাইমস'এর তরফে রণবীর আলিয়ার সম্পর্কের বিষয়ে ঋদ্ধিমা কাপুর সাহানিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, '' হ্যাঁ, এটা হতেই পারে। এবিষয়ে আমি কী বলতে পারি? ভাইকেই( রণবীর) জিজ্ঞাসা করুন। আমি আমার ভাইয়ের খুশিতেই খুশি। কারণ বোন হিসাবে আমি ভীষণ সুখী।''

প্রসঙ্গত, ঋদ্ধিমা কাপুরের এই কথা থেকেই বোঝা যাচ্ছে আলিয়ার সঙ্গে তাঁর ভাই রণবীরের সম্পর্কে তাঁর কোনও আপত্তিই নেই। তবে ঋদ্ধিমা কাপুরের সঙ্গে রণবীরের সম্পর্ক ভীষণ কাছের তা প্রায় সকলেরই জানা। 

এমনকি আলিয়ার কথা জানার পরই তাঁকে কাপুর পরিবারে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন ঋদ্ধিমা কাপুর। আলিয়াকে তিনি নিজের বানানো একটি ব্রেসলেট পাঠিয়েছিলেন। প্রসঙ্গত ঋদ্ধিমা কাপুর সাহানি পেশায় একজন জুয়েলারি ডিজাইনার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে