মঙ্গলবার, ০৬ নভেম্বর, ২০১৮, ০৯:২০:৩৪

শিল্পার মায়ের সাথে এ কী করলেন সালমান খান!

শিল্পার মায়ের সাথে এ কী করলেন সালমান খান!

বিনোদন ডেস্ক: লোকচক্ষুর সামনেই ঘটে গেল এমন এক কাণ্ড যা দেখে সবাই হতবাক! সালমন খান যে এমন একটা কাণ্ড করতে পারেন তা যেন কারও মাথাতেই আসছে না! ঘটনাটা এমন দিকে টার্ন নেবে, তা স্বপ্নেও চিন্তা করেননি শিল্পা শেট্টি। কী এমন ঘটেছিল?

শিল্পা শেট্টির বাড়িতে দিওয়ালির পার্টিতে হাজির হয়েছিলেন তার বলিউড বন্ধুরা। আর এই পার্টিতেই কীর্তিটা করে বসলেন সালমন খান ৷ রাতভোর পার্টির পর সকাল বেলায় বাড়ির দিকে রওনা হওয়ার জন্য তৈরি হচ্ছিলেন ‘ভাইজান’ ৷তাকে বিদায় জানাতে বাড়ির বাইরে বেরিয়ে এলেন শিল্পা শেট্টির মা ! তখনই কেলেঙ্কারি ৷ শিল্পার মায়ের ওপর হঠাৎই ঝাঁপিয়ে পড়ে গালে চুমু খেয়ে বসলেন সালমন !

সমস্ত ঘটনায় লজ্জায় একেবারে লাল হয়ে গেয়েছিলেন শিল্পার মা ৷সালমন যে এমনটা করে বসবেন, ভাবতেও পারেননি তিনি৷ তবে এ ঘটনায় কিন্তু বেশ মজা পেয়েছেন শিল্পা শেট্টি ! ইনস্টাগ্রামে পোস্টও করেছেন সেই ছবি ৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে