বিনোদন ডেস্ক: জনপ্রিয় নাট্য অভিনেতা সোহেল খান আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আজ। তিনি ঢাকা-২০ (ধামরাই) আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন বলে জানান ঢাকা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বরত ছাত্রলীগের সাবেক নেতা শামসুল কবির রাহাত।
এ আসনে দীর্ঘদিন ধরে বর্তমান এমপি এম এ মালেক ও সাবেক এমপি বেনজীর আহমদের মধ্যে দলীয় কোন্দল বিরাজমান রয়েছে।
২০১৬ সালে নাট্য অভিনেতা সোহেল খান আওয়ামী লীগ থেকে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থী এক গৃহবধুর কাছে হেরে যান। ওই গৃহবধূ সোহেল খানের চেয়ে ২৩৯৮ ভোট বেশি পান। গৃহবধূর নাম পারভীন হাসান প্রীতি।