শুক্রবার, ০৯ নভেম্বর, ২০১৮, ১০:২৪:২৪

মনোনয়ন ফরম কিনলেন অভিনেতা সিদ্দিকও, লড়বেন টাঙ্গাইলের যে আসনে

মনোনয়ন ফরম কিনলেন অভিনেতা সিদ্দিকও, লড়বেন  টাঙ্গাইলের যে আসনে

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান (সিদ্দিক হিসেবেই ভক্তদের নিকট পরিচিত) আজ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।  টাঙ্গাইল ১ আসন থেকে নির্বাচন করার জন্য তিনি মনোনয়ন ফরম কিনেছেন বলে জানান ঢাকা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বরত ছাত্রলীগের সাবেক নেতা শামসুল কবির রাহাত।।

মধুপুর-ধনবাড়ী এই দুইটি উপজেলা নিয়ে টাঙ্গাইল-১ আসন গঠিত।  এই আসনের বর্তমান এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী জনপ্রিয় ড. আব্দুর রাজ্জাক।  তিনি পরপর তিনবার টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

কিছুদিন আগে জানা গিয়েছিল সিদ্দিক টাঙ্গাইলের একটি আসন থেকে নির্বাচন করবেন।

সিদ্দিকুর বলেন, ‘আমি ২০০৮ সাল থেকে এলাকায় গণসংযোগ করছি। এলাকার নানা উন্নয়ন্মূলক কর্মাকাণ্ডের সাথে যুক্ত আছি। নিজের হাতে অনেকগুলো সংগঠন করেছি এলাকায়। মাঝখানে আমি ভেবেছিলাম নির্বাচনে অংশ নেবো না। কিন্তু এখন চূড়ান্ত করেছি নির্বাচনে অংশ নেবো।’

সম্প্রতি রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজন করা হয় কালচারাল গেট টুগেদার।  সেখানে সাংস্কৃতিক অঙ্গনের অনেকের সাথে ওবায়দুল কাদের কুশল বিনিময় করেন।  সিদ্দিককেও সেখানে হাস্যোজ্জ্বল মুখে দেখা যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে