শনিবার, ১০ নভেম্বর, ২০১৮, ০৫:৪৪:৫৯

এবার শাকিব খান নির্বাচন করবেন

এবার শাকিব খান নির্বাচন করবেন

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সভাপতি পদে নির্বাচন করছেন। এই নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করবেন ডি এ তায়েব।

 এ বিষয়ে শাকিব খান বলেন, আগেও দুইবার সভাপতি ছিলাম আমি। তখন আমার সাধ্যমতো সমিতিতে উন্নয়ন করেছি, সাধারণ শিল্পীদের পাশে দাঁড়িয়েছি। আমি মনে করি, শিল্পী সমিতিকে শুধু রং দিয়ে সাজালে হবে না, ছবির সংখ্যা বাড়াতে হবে। এসব বিষয়ে কাজ করতে চাই বলেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

আগামী বছরের মে মাসে শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন হওয়ার কথা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে