বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮, ০১:১৭:২৮

চলচ্চিত্রের মানুষ আল্লাহকে বেশী ডাকে: নায়ক ফারুক

চলচ্চিত্রের মানুষ আল্লাহকে বেশী ডাকে: নায়ক ফারুক

বিনোদন ডেস্ক: বুধবার ১২ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় এফডিসিতে জামে মসজিদের পুনঃনির্মাণ উদ্বোধন কালে চিত্রনায়ক ফারুক বলেন, ‘বাইরের মানুষ মনে করেন চলচ্চিত্রে যারা কাজ করেন তারা ধর্মভীরু নয়, ধার্মিক নয়। কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা। বরং চলচ্চিত্রের মানুষ আল্লাহকে বেশী ডাকে। ধর্ম পালনে সচেতন থাকে।

এদিকে মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজ সেবক আবদুল কাদির মোল্লার অর্থায়নে এফডিসির ঝর্ণা শুটিং স্পট সংলগ্ন জামে মসজিদ আধুনিকায়ন করা হচ্ছে। যা করতে ব্যয় হবে ২ কোটি ৯ লাখ টাকা। সেখানে উপস্থিত হয়ে চলচ্চিত্র অভিনেতা ফারুক বলেন, ‘আবদুল কাদির এফডিসির মসজিদ পুনঃনির্মাণে যে অর্থ দিয়েছেন সেজন্য শিল্পীরা সারাজীবন তার কাছে ঋণী হয়ে থাকবে।’

এদিকে মসজিদ পুনঃ নির্মাণের কাজ তদারকি করছেন অভিনেতা সনি রহমান এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেন, ‘মসজিদটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুই কোটি নয় লাখ টাকা। এ সময় তিনি আরও বলেন, মসজিদটি পুনঃনির্মাণে সমস্ত ব্যয়ভার কাদির মোল্লার অর্থায়নেই হচ্ছে। কাদির মোল্লা এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শতাধিক মসজিদ নির্মাণ করেছেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে