বিনোদন ডেস্ক: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে একাদশ নির্বাচনে বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম খ্যাত আশরাফুল হোসেন আলম নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা ও গনসংযোগ করছেন। তিনি ‘সিংহ’ প্রতীকে গণ সংযোগে মাঠে নেমেছে। তার গণ সংযোগে ব্যাপক সাড়া মিলেছে।
এদিকে এলাকার সকল শ্রেনীর মানুষ তাকে সমর্থন জানাচ্ছে। বিশেষ করে তরুন ও যুবক ভোটারদের কাছে ব্যাপকভাবে প্রাধান্য পাচ্ছেন হিরো আলম। এ ব্যাপারে নবী উল্লাহ বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে অনেক সড়যন্ত্র হয়েছে। একটি মহল অনেক চেষ্টা করেছে হিরো আলমের মনোনয়ন বাতিল করতে। কিন্তু হিরো আলমের উপর এলাকাবাসীর দোয়া আছে, তাই কেউ তাকে দাবিয়ে রাখতে পারে নি।’
এ সময় নবী উল্লাহ আরও বলেন, ‘হিরো আলম সংসদ সদস্য হলে নিঃস্বার্থে কাজ করবে দুর্নীতি থাকবে না। দিদার নামের আরেক সমর্থক বলেন, হিরো আলম বিপুল ভোটে জয়যুক্ত হবেন। তিনি জয়যুক্ত হয়ে সংসদে গিয়ে সাধারণ মানুষের অধীকার প্রতিষ্টা করবেন।’
এ বিষয়ে হিরো আলম বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নির্বাচিত হয়ে দেশ ও জণগণের সেবা করতে চাই। তিনি আরো বলেন, আমি বড় বড় প্রতিশ্রুতি দিতে চাই না।’ ভোটের সময় এলে অনেকেই বড় প্রতিশ্রুতি দেয়, নির্বাচিত হলে তারা কিছুই মনে রাখে না। গরীবের দু:খ গরীবরাই বুঝে। আমি গরীবের এমপি হতে চাই। আমি কাজে প্রমাণ দিতে চাই।’