বিনোদন ডেস্ক: আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের আগে প্রচারণায় নামছে দলগুলো। তবে দলগুলোর হয়ে প্রচরণায় দেখা যাচ্ছে বিভিন্ন তারকাদের।
আর তাহসান এবার আস্থা রাখতে বললেন আওয়ামী লীগের উপর। রবিবার (২৩ ডিসেম্বর) রাতে প্রকাশ হওয়া এক ভিডিও বার্তায় তাহসান খান বলেন, আজ থেকে ১০ বছর আগে আমরা শিল্পীরা পাইরেসির কারণে অনেক কঠিক সময় পার করছিলাম। সেই শিল্পীরাই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কারণেই ভালো আছি।
গীতিকার, সুরকার, গায়ক ও অভিনেতা তাহসান খান আরও বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ, হাতে হাতে মোবাইল, পাইরেসি বন্ধের নীতিমালা ও বাস্তবায়নের কারণে দুস্ত শিল্পী হিসেবে প্রতিনিয়ত পত্রিকার শিরোনাম হচ্ছিনা। বরং সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মান পাচ্ছি।
২ মিনিটের ওই ভিডিও বার্তায় তাহসান বলেন, এই কৃতজ্ঞতার জায়গাটা থেকে আমরা এই সরকারের ধারাবাহিকতায় পক্ষে কথা বলি, তাহলে কি খুব ভুল হয়ে যাবে? আমার মনে হয়না। কোটি মানুষের প্রত্যাশা পূরণ প্রায় অসম্ভব একটা কাজ৷ কিন্তু সামগ্রিকভাবে গত ১০ বছরে দেশ উন্নয়ের পথে এগিয়েছে কিনা সেই উত্তর আপনাদের কাছে আছে।