মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮, ০৫:০০:২৩

ভারতে থাকতে চান না অক্ষয় কুমার! কীসে এমন সিদ্ধান্ত?

ভারতে থাকতে চান না অক্ষয় কুমার! কীসে এমন সিদ্ধান্ত?

বিনোদন ডেস্ক: জনপ্রিয়তা একটুও টসকায়নি। বরং সম্প্রতি ‘২.০’ ছবিতে আবার ধুম মচিয়েছেন তিনি। তা সত্ত্বেও দেশে থাকতে চান না বলে জানালেন অক্ষয় কুমার। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সম্প্রতি কানাডার টরোন্টোর এক অনুষ্ঠানে নিজাকে কানাডার অধিবাসী বলে দাবি করেছেন অক্ষয় এবং জানিয়েছেন, অবসর গ্রহণের পরে তিনি কানাডাতেই পাকাপাকি ভাবে থেকে যেতে চান। তাঁর মতে, টরোন্টোই তাঁর ‘ঘর’। 

ঠিক কেন অক্ষয় এমন কথা বললেন, তা জানা যায়নি। তবে ওয়াকিবহাল মহলের বক্তব্য, বছর দুয়েক আগে নাগরিকত্ব নিয়ে এক সমস্যায় পড়েন অক্ষয়। বিদেশে এক শ্যুটিং চলাকালীন সমস্যাটি ঘটে। লন্ডনের হিথরো বিমানবন্দরে তাঁর পাসপোর্ট পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, তিনি কানাডিয়ান পাসপোর্ট বহন করছেন। ওদিকে উইকিপিডিয়াতেও তাঁকে ‘কানাডিয়ান সিটিজেন’ হিসেবে বর্ণনা করা হয়েছে। আদ্যন্ত ভারতীয় এই অভিনেতাকে নিয়ে এই কাণ্ডে সরব হয় মিডিয়া। 

পরে জানা যায়, অক্ষয় কুমারকে কানাডার এক বিশ্ববিদ্যালয় সাম্মানিক নাগরিকত্ব প্রদান করে। তিনি ভারত ও কানাডা— দুই দেশেরই নাগরিক। কিন্তু ভারত এমন যৌথ নাগরিকত্বের স্বীকৃতি দেয় না।-এবেলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে