মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮, ০৫:৩৪:৪০

আগের 'স্বামীকে ডিভোর্স' দিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন নুসরাত!

 আগের 'স্বামীকে ডিভোর্স' দিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন নুসরাত!

বিনোদন ডেস্ক: নুসরাত জাহান। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, নুসরাত বিবাহিত। আর আগের সেই স্বামীকে ডিভোর্স দিয়ে আবারও বিয়ের পিঁড়িতে বসছেন নায়িকা।

আনন্দবাজার প্রত্রিকার খবর, ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের জন্য সব সময়েই শিরোনামে নুসরাত জাহান। শোনা যাচ্ছে, নতুন সম্পর্কে রয়েছেন তিনি। সেই সম্পর্ক বিয়ের পথে এগোচ্ছে। একটি বিখ্যাত শাড়ির ব্র্যান্ডের মালিকের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন নুসরাত। তবে এ বিয়ের জন্য আগের বিয়ে থেকে ডিভোর্স পেতে হবে। বিবাহ-বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে বলে খবর। 

যদিও আগের বিয়ের কথা নুসরাত প্রকাশ্যে কোনো দিনই স্বীকার করেননি। ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, বছর চারেক আগে রেজিস্ট্রি করে ভিক্টর ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। ভিক্টর পেশায় এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তবে জনসমক্ষে পরস্পর লিভ-ইন সম্পর্কে আছেন এমনটাই বলতেন। সংবাদমাধ্যমের সামনে অবশ্য বিয়ের কথাও স্বীকার করেননি নুসরাত। তাঁর দাবি, ‘‘যারা বলছে আমি বিবাহিত, তারা প্রমাণ দিক। যার সঙ্গে অনেক দিন ধরে সম্পর্কে আছি, তাকেই বিয়ে করব।’’ 
তবে সেই পাত্রের নাম-ধাম সম্পর্কে কখনও কিছু বলেননি তিনি। যদিও ইন্ডাস্ট্রির সকলেই জানেন, ভিক্টরকেই বিয়ে করেছিলেন নুসরাত।

নতুন বিয়ের প্রস্তুতি কোন পর্যায়ে, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে নায়িকা অদূর ভবিষ্যতে বিয়ের পিঁড়িতে বসছেন তাতে বোধহয় সন্দেহ নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে