মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮, ০৯:০৫:০৭

এবার হেলিকপ্টারে হিরো আলমের প্রচারণা, ভিডিও ভাইরাল

এবার হেলিকপ্টারে হিরো আলমের প্রচারণা, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একের পর এক চাঙ্গা করা ঘটনা নিয়ে হাজির হচ্ছেন বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। এবার তিনি তার নির্বাচনী এলাকায় হেলিকপ্টারে চড়ে প্রচারণা চালিয়েছেন। সোমবার বিকেলে হেলিকপ্টার করে হিরো আলম নন্দিগ্রামের মাঠে নামেন।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘গতকাল নিক্সন চৌধুরী তার নির্বাচনী এলাকায় আমাকে আমন্ত্রণ জানায়। ওখানে তার সঙ্গে আমি নির্বাচনী প্রচারণায় অংশ নেই। পরবর্তীতে সেই হেলিকপ্টার করে, আমি আমার নির্বাচনী এলাকায় আসি।’

সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ৩ মিনিট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার করে নির্বাচনী মাঠে নামার আগে, হিরো আলমের হয়ে স্লোগান দিতে থাকে তার সমর্থকরা। এ সময় সবাই ‘সিংহ’, ‘সিংহ’ বলে স্লোগান দেয়। হেলিকপ্টার নামার আগে, হিরো আলমের সমর্থকদের মোটরসাইকেল করে মহড়া দিতেও দেখা যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে