বিনোদন ডেস্ক: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে একাদশ নির্বাচন সামনে রেখে শুরু হয়েগেছে সারাদেশে নির্বাচনী প্রচারণা। এদিকে একাদশ নির্বাচনে বগুড়া-৪ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম বলেছেন, ‘নির্বাচনী গণসংযোগে যেখানেই যাচ্ছি, সেখানেই হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন। আমি বের হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ আমার মিউজিক ভিডিওর নায়িকারা এখন নির্বাচনী প্রচারে অংশ নিতে চাচ্ছেন।
এ সময় তিনি আরও বলেন, ‘আমি প্রায় ৫০০ ভিডিও করেছি। তা হলে আমার নায়িকারাও ৫০০-এর মতোই হবে। যদি আমার হিরোইনদের (নায়িকা) মাঠে নামাই, তা হলে পরিস্থিতি আরও বেসামাল হয়ে পড়বে। তখন আর কিছুই নিয়ন্ত্রণে থাকবে না। এ কারণেই তাদের মাঠে নামতে দিচ্ছি না। তবে নায়িকারা মাঠে নামতে চাইছে।’
এদিকে ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন হিরো আলম। তার প্রকৃত নাম আশরাফুল আলম। তিনি এর আগেও স্থানীয় নির্বাচনে অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত এই ‘হিরো’।