বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮, ০২:২৮:২৯

স্বামীর সিনেমা দেখে উচ্ছ্বসিত দীপিকা

স্বামীর সিনেমা দেখে উচ্ছ্বসিত দীপিকা

বিনোদন ডেস্ক: বিয়ের পর বলিউড অভিনেতা রণবীর সিংয়ের প্রথম ছবি 'সিম্বা' মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। মঙ্গরবার সন্ধ্যায় মুম্বাইয়ে আয়োজন করা হয় প্রথম প্রদর্শনীর। ছবিটি দেখার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

পরিচালক রোহিত শেঠি ছাড়াও প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন ছবির নায়িকা সারা আলী খান, সুনু সুদ, প্রযোজক করণ জোহরসহ ছবির পুরো টিম। এছাড়াও ছিলেন সারার মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম। তবে সারার বাবা বলিউড তারকা সাইফ আলী খান ও তার বর্তমান স্ত্রী কারিনা কাপুরকে ছবির প্রদর্শনীতে দেখা যায়নি।

তেলেগু ছবি 'জুনিয়র এনটিআর'স টেমপার' এর রিমেক হিসেবে নির্মাণ করা হয়েছে সিম্বা। ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। সূত্র: বলিউড লাইফ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে