বিনোদন ডেস্ক: ক্রিসমাস উপলক্ষে যখন উদযাপনে মাতল গোটা ভারত, সেই সময় পিছিয়ে রইলেন না বলিউড তারকারাও। পরিবার এবং বন্ধুদের সঙ্গে এদিন সামিল হন শাহরুখ থেকে সালমান কিংবা কারিনা থেকে ক্যাটরিনারা।
ক্রিসমাসের আগের রাতে অর্থাত ২৪ ডিসেম্বর ক্যাটরিনা কাইফের দেওয়া পার্টিতে হাজির হন সালমান খান, শাহরুখ খানরা। আর ক্রিসমাসের দিন কোনও বলিউড তারকার পার্টিতে নয়, বোন অর্পিতা খান শর্মার বাড়িতে হাজির হয়ে যান খান-ভাইরা।
আর সেখানেই চলে জমিয়ে উত্সব। ২৫ ডিসেম্বর আরবাজ খান এবং সোহেল খান-কে নিয়ে বোনের বাড়িতে হাজির হন সালমান খান। পার্টিতে হাজির হয়েই 'ডান্স ফ্লোর' মাতিয়ে দেন সলমন খান। আরবাজ এবং সোহেল দুই ভাইকে নিয়েই নাচতে দেখা যায় বলিউডের 'বজরঙ্গী ভাইজান'-কে।