বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফকে পছন্দ করে সালমান খানের পরিবারের প্রায় সকল সদস্য। একসময় চুটিয়ে প্রেম করেছেন তারা। তারপর সেই প্রেমের ইতি টেনে রণবীর কাপুরের সঙ্গে টানা ৭ বছর প্রেম করেছেন ক্যাট। সেই সম্পর্কে ছেদ পড়ে যাওয়ার পর, সাল্লুর কাছে ফিরে এলেও, তিনি নাকি এখনো ‘ভাইজান’-এর কাছে ‘প্রাক্তন। তাই নিজের জন্মদিনে প্রাক্তন প্রেমিকাকে নিমন্ত্রণ করতে ভুলেন নাই এই বলিউড সুপারস্টার।
গতকাল ২৭ ডিসেম্বর ছিল সালমান খানের জন্মদিন। জন্মদিন উপলক্ষে খানের পানভেল বাগানবাড়িতে যখন জন্মদিনের পার্টি শুরু হয়, সেই সময় একে একে বলিউড তারকারা হাজির হতে শুরু করেন সেখানে। ডেনিম শার্ট পরে সালমন খানের বাগানবাড়ির অনুষ্ঠানে হাজির হন ক্যাটরিনা। সবাই যখন পার্টিতে মগ্ন,সেই সময় একান্তে সাল্লুর সঙ্গে দেখা যায় ক্যাটকে। আর তার সঙ্গে তখন হাজির হন সালমনের বোন আলভিরা অগ্নিহোত্রীর দুই সন্তান আলিজিয়া এবং আয়ান। তাদের সঙ্গে ছবি তুলতে দেখা যায় ক্যাটরিনাকে। আর জন্মদিনের এই পার্টিতে প্রাক্তন প্রেমিকাকে আপন করে নিলেন সালমান খান
অর্থাত সলমন খানের প্রাক্তন বান্ধবী হিসেবে যতই তাঁকে সম্মোধন করা হোক না কেন, ইউলিয়া ভান্তুরের সামনেই ক্যাটরিনাকে কিন্তু খান-দানের সবাই কাছে টেনে নেন। আর ক্যাটরিনাও হাসিমুখে খান বাড়ির সদস্যদের সেই আবদার পূরণ করেন।