বিনোদন ডেস্ক : ফের অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী। পিঠের ব্যথায় অসুস্থ অভিনেতাকে নিয়ে ইতোমধ্যেই লস এঞ্জেলসে পাড়ি দিয়েছেন তাঁর পরিবারের লোকেরা। যুক্তরাষ্ট্রে মিঠুন চক্রবর্তীর চিকিৎসা শুরু হবে বলে জানা যাচ্ছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বেশ কয়েক বছর ধরেই পিঠের ব্যথায় কাবু বলিউডের ‘ডিস্কো ডান্সার’। চিকিৎসাও চলছিল। কিন্তু, এবার ব্যথা গুরুতর পর্যায়ে পৌঁছলে চিকিৎসার জন্য তাঁকে নিয়ে আমেরিকায় গেলেন মিঠুনের পরিবার। বলিউড অভিনেতার ছেলে, বউমাই আপাতত তাঁর সঙ্গে রয়েছেন বলে খবর। লস এঞ্জেলসের হাসপাতালেই আপাতত ভর্তি রয়েছেন মিঠুন। সেখানেই চলছে তাঁর চিকিৎসা।
প্রসঙ্গত ২০০৯ সাল থেকে পিঠের ব্যথা ভোগছেন মিঠুন চক্রবর্তী। ২০১৬ সালে একবার হাসপাতালে ভর্তি করা হয় ৬৬ বছরের অভিনেতাকে। ওই ঘটনার পর প্রায় দু’বছরের মাথায় ফের অসুস্থ হয়ে পড়লেন মিঠুন।