রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:৪১:০০

সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে আশাবাদী: হিরো আলম

সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে আশাবাদী: হিরো আলম

বিনোদন ডেস্ক: অন্য প্রার্থীরা অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বগুড়ার আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। সুষ্ঠু ভোট হলে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

আজ সকালে ভোট দেয়ার পর তিনি জানিয়েছেন, এমনিতে সমস্যা নেই। ভোট চলছে। কোথাও কোথাও পোলিং এজেন্টদের বের করে দেয়ার কথা শুনছেন। তবে সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী।

এদিকে নিজের ভোট প্রদান শেষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে