বিনোদন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে অনেক হেভিওয়েট প্রার্থীর থেকে সারা ফেলেছিলেন আলোচিত মডেল-অভিনেতা হিরো আলম। বগুড়া-৪ আসনে তিনি লড়লেও সারা দেশে বিশেষ করে মিডিয়া পাড়ায় সবথেকে হিট টপিকে ছিল তার নির্বাচন।
তবে নির্বাচনে হারের পর নিজের জামানত ফেরত চেয়েছেন এই প্রার্থী। তিনি বলেন, ‘আমার লোকেদের তো ভোট দিতেই দেয়নি। তাহলে জামানতের টাকা ফেরত দেবে না কেন?’
হিরো আলম বলেন, ‘আমি এই ভোট মানি না। আমার জমা দেওয়া টাকা তাদের ফেরত দিতেই হবে। সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে জয় পেতাম। কিন্তু ভোট হতে দেয়নি বরং আমাকে ও আমার লোকজনকে তারা মেরেছে।’
উল্লেখ্য, ভোটের দিন সকালেই ‘হামলা-মারধর ও এজেন্টকে বের করে দেওয়া’সহ একাধিক অভিযোগে এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।