বুধবার, ০২ জানুয়ারী, ২০১৯, ১২:০০:২৮

মেয়ের ছবি ট্যুইট করে হইচই ফেললেন কাজল!

মেয়ের ছবি ট্যুইট করে হইচই ফেললেন কাজল!

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকাদের সন্তানদের ছবি প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এবার বছরের শুরুতেই নায়িকা কাজল তার মেয়ের ছবি ট্যুইট করে হইচই ফেলেছেন। ইতিমধ্যে সেই ছবি এখন ভাইরাল।

পরিবারের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছেন কাজল। ট্র্যাভেলের বেশ কিছু ছবি একের পর এক পোস্ট করেছেন তিনি। রবিবার বড় মেয়ে নাইসা দেবগনের একটি ছবি পোস্ট করেন কাজল। এরপর সেই ছবির উপর ঝাঁপিয়ে পড়েছেন নেটিজনরা।

ছবিতে দেখা যাচ্ছে গোধূলী বেলায় নাইসা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে স্যুইমস্যুট পরে। নাইসার ছবিটি দেখে মনে হতে পারে কোনও ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদ। সুইমস্যুটের সঙ্গে মাথায় তোয়ালে বাঁধা তার। সমুদ্রে গোসল শেষে ক্যামের সামনে পোজ দিয়েছেন নাইসা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে