বৃহস্পতিবার, ০৩ জানুয়ারী, ২০১৯, ০৬:২৩:৩৮

ছেলের গানে মুগ্ধ চঞ্চল চৌধুরী

ছেলের গানে মুগ্ধ চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক: টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমেই জনপ্রিয় অভিনেতা শিল্পী চঞ্চল চৌধুরী। অভিনেতা ছাড়াও তিনি একাধারে মডেল, শিক্ষক ও গায়ক। অভিনয়ের পাশাপাশি গান গেয়েও দারুণ প্রশংসিত তিনি। এরই মধ্যে কণ্ঠ দিয়েছেন বেশ কিছু গানে। প্রকাশ করেছেন পুরোন দিনের গান নিয়ে ‘পালকী’ শিরোনামে একটি একক অ্যালবামও। এছাড়া অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রের গানেও কণ্ঠ নিয়েছেন। এবার তার সাথে গানের পাখি হয়েছেন তার ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধ। ছেলের শৈশব রোদ্দুর শুদ্ধ’র সঙ্গে চঞ্চল গাইলেন রবীন্দ্রসঙ্গীত ‘পুরনো সেই দিনের কথা’।

আজ ৩ জানুয়ারি ছেলের সঙ্গে গাওয়া গানের তিনটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন করেন এই চঞ্চল চৌধুরী। পোস্টের ক্যাপশানে তিনি লিখেন, ‘স্বপ্নগুলো এভাবেই জেগে থাকে, বেঁচে থাকে। আমার ছেলে শুদ্ধ’র একেবারে ছোট্টবেলা থেকে বর্তমান সময়। আমার সাথে ও মাঝে মাঝে কণ্ঠ মেলায়। আজ ওর সাথে আমি কণ্ঠ মেলালাম। অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালোলাগা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে