শুক্রবার, ০৪ জানুয়ারী, ২০১৯, ১১:৩১:১৫

আশা করছি দারুণ কিছু একটা হবে: শাবনূর

 আশা করছি দারুণ কিছু একটা হবে: শাবনূর

বিনোদন ডেস্ক: দুজনের নামের শেষেই আছে নূর—একজন শাবনূর, আরেকজন শাহনূর। প্রথমজনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করার ঘোষণা দিলেন দ্বিতীয়জন। ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিনের অনুষ্ঠানে তাঁকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের অনুুমতি চান শাহনূর। শাবনূরও আগ্রহ প্রকাশ করেন। শাহনূর বলেন, ‘শাবনূর আমার প্রিয় অভিনেত্রী। তার সঙ্গে আমার দারুণ বন্ধুত্ব, মানুষ হিসেবেও সে অসাধারণ। চলচ্চিত্রে এরই মধ্যে ২৫ বছর পার করেছে সে। তথ্যচিত্রে তাঁর ২৫ বছরের বর্ণাঢ্য পথচলা তুলে আনতে চাই। এখন গবেষণার কাজ করছি, আমার সঙ্গে আছেন পরিচালক তাজু কামরুল। শিগগিরই কাজ শুরু করব।’

শাবনূর বলেন, ‘শাহনূর আমার খুবই ভালো বন্ধু। আমাকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করবে জেনে খুশি হয়েছি। আশা করছি দারুণ কিছু একটা হবে।’

কবে নাগাদ তথ্যচিত্রটি দেখা যাবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি শাহনূর। তবে শাবনূরের জন্মদিনে বড় আয়োজন করে তথ্যচিত্রটি প্রদর্শনের ইচ্ছার কথা জানালেন শাহনূর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে