শুক্রবার, ০৪ জানুয়ারী, ২০১৯, ০৪:০৪:১৪

সংসদ ভবনে ঢুকে পবিত্র অনুভূতি হচ্ছে: ফারুক

সংসদ ভবনে ঢুকে পবিত্র অনুভূতি হচ্ছে: ফারুক

বিনোদন ডেস্ক: দেশবাসী তাঁকে নায়ক ফারুক হিসেবে চেনে ও জানে। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে গতকাল বৃহস্পতিবার তিনি জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন এমপি আকবর হোসেন পাঠান ফারুক হিসেবে। গতকাল সংসদ ভবনে প্রবেশ করেই তাঁর এক ধরনের পবিত্র অনুভূতি কাজ করে বলে জানিয়েছেন একসময় চলচ্চিত্র কাঁপানো এই অভিনেতার।

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকলেও এই প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পান তিনি। বঙ্গবন্ধুর স্নেহধন্য হিসেবে পরিচিত এই কর্মীকে প্রথমবারের মতো নৌকার প্রার্থী করা হয়। তাঁর ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থারও যথার্থতা প্রমাণ করেছেন ফারুক। ৩০ ডিসেম্বরের নির্বাচনে এক লাখ ৬৪ হাজার ৬১০ ভোট পেয়ে বিজয়ী হন তিনি।

গতকাল বৃহস্পতিবার শপথ করানো ছাড়াও প্রাথমিকভাবে সংসদ ভবন ঘুরিয়ে দেখানো হয়েছে সব সংসদ সদস্যকে। সংসদের নিয়ম-কানুন সম্পর্কের প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে তাঁদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে