শনিবার, ০৫ জানুয়ারী, ২০১৯, ১২:৫৮:৪৫

কিভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক, সে রহস্য ফাঁস করলেন ঐশ্বরিয়া

কিভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক, সে রহস্য ফাঁস করলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক: ২০০৭ সালে বিয়ে করেছিলেন ঐশ্বরিয়া রায় এবং অভিষেক বচ্চন। তাদের প্রেমের বয়স আরও বেশি। কিন্তু কিভাবে প্রেমে পড়েছিলেন এই দুই তারকা? কিভাবেই বা অভিষেক প্রোপজ করেছিলেন ঐশ্বরিয়াকে? সম্প্রতি এক সাক্ষাতকারে সে রহস্য ফাঁস করলেন নায়িকা।

২০০৭ সালের জানুয়ারিতে মুক্তি পেয়েছিল এই জুটির ছবি ‘গুরু’। তার আগে নিউ ইয়র্কের এক হোটেলের বারান্দায় নাকি ঐশ্বর্যাকে প্রোপোজ করেছিলেন অভিষেক। ফিল্মি কায়দায় ঐশ্বরিয়ার সামনে হাঁটু গেড়ে বসে নাকি বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন জুনিয়র বচ্চন।

সে সময় নাকি ‘জোধা আকবর’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন ঐশ্বরিয়া। কনের বেশেই শুটিংয়ের জন্য সেজেছিলেন তিনি। অভিষেকের প্রস্তাব শুনে তিনি বলেছিলেন, অনস্ক্রিন, অফস্ক্রিন সব জায়গাতেই এক রকম ঘটনা ঘটছে। এটা অদ্ভুত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে