শনিবার, ০৫ জানুয়ারী, ২০১৯, ০২:২৬:০৪

এবার তবে নায়িকা পপির বিয়ে!

এবার তবে নায়িকা পপির বিয়ে!

বিনোদন ডেস্ক: বয়স তো আর কম হলো না। চলচ্চিত্রেই কেটে গেল ২২ বছর। আর কত দিন একা থাকবেন! এবার তো গাঁটছড়া বাঁধতেই হয়! হ্যাঁ, তাই করতে যাচ্ছেন অভিনেত্রী সাদিকা পারভীন পপি। সিদ্ধান্ত নিয়েছেন এ বছরই বিয়ে করবেন। পপির এমন সম্মতি পেয়ে পাত্র দেখতে উঠেপড়ে লেগেছে তাঁর পরিবার। বসে নেই বন্ধু-বান্ধবও। ‘যেই আমি হ্যাঁ বললাম, দেখলাম পরিবারের সবাই খুশি! বুঝলাম, এত দিন তারা এমন একটি সিদ্ধান্তের অপেক্ষায় ছিল’—বললেন পপি।

তা কেমন পাত্র পছন্দ? ‘সুন্দর চেহারা, অনেক টাকা-পয়সা কিংবা সম্মানী ব্যক্তি হতে হবে এমন কোনো কথা নেই। চাই সুন্দর মনের মানুষ, যে আমাকে ভালোবাসবে, আমার কাজকে সম্মান করবে।’

পাত্রের পেশার প্রতিও কোনো বাছবিচার নেই পপির। বলেন, ‘সব পেশার মানুষকেই আমি সম্মান করি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, চাকরিজীবী, উকিল, সাংবাদিক—সব পেশার মানুষের মধ্যেই ভালো-খারাপ আছে। এ কারণেই বলেছি, পেশা নয়, ভালো মানুষকে প্রাধান্য দিতে চাই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে