রবিবার, ০৬ জানুয়ারী, ২০১৯, ০১:৩২:৪৪

বিয়ের রিসেপশনে আসেননি রণবীর-আলিয়া, যা বললেন দীপিকা

বিয়ের রিসেপশনে আসেননি রণবীর-আলিয়া, যা বললেন দীপিকা

বিনোদন ডেস্ক: বলিউডের তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মুম্বাই রিসেপশনে হাজির হননি দীপিকার 'প্রাক্তন' রণবীর কাপুর ও তার বর্তমান 'প্রেমিকা' আলিয়া ভাট। এনিয়ে গুঞ্জন কম হয়নি। যদিও 'দীপবীর'র রিসেপশনে না উপস্থিত থাকা নিয়ে রণবীর আলিয়া জানিয়েছিলেন, তারা অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মস্ত্র' ছবির জন্য টানা ২০ ঘণ্টা শ্যুটিং করার জন্যই সেখানে উপস্থিত থাকতে পারেননি।

যদিও খুব স্বাভাবিকভাবে রণবীর আলিয়ার এই কারণকে মোটেও স্বাভাবিকভাবে নিচ্ছেন না অনেকেই। সম্প্রতি তাঁর ও রণবীর সিংয়ের রিসেপশনে 'প্রাক্তন' রণবীর কাপুরের না আসা নিয়ে মুখ খুলেছেন দীপিকা নিজেই। 

'ফিল্মফেয়ার'কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা জানান, '' রণবীরের (কাপুর) সঙ্গে আমার আর কথা হয়নি। ওর সঙ্গে আমি আমার রিসেপশনের আগেই কথা বলেছিলাম, তারপর আর কথা হয়নি। তবে আমার রিসেপশনে রণবীরের না আসায় আমি বিন্দুমাত্র অবাক হইনি। ওরসঙ্গে আমার একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছ। আমরা অনেককিছুই না বললেও বুঝে যাই।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে