সোমবার, ০৭ জানুয়ারী, ২০১৯, ০৮:০৩:৩৫

‘বেশিরভাগ দিনেই এটা তার প্রাপ্য’

 ‘বেশিরভাগ দিনেই এটা তার প্রাপ্য’

বিনোদন ডেস্ক : শাহরুখ খান নামের সাথে অনেক কিছু জড়িয়ে আছে। তিনি বলিউড বাদশাহ, তিনি একজন স্বামী, আবার তিনি একজন বাবা। প্রত্যেক স্ত্রীর কাছে তার স্বামী একজন আদর্শ পুরুষ। আবার ঠিক একজন মেয়ের কাছে তার বাবা পৃথিবীর সব চেয়ে সেরা মানুষ। তেমনি গৌরি খানের কাছে শাহরুখ আদর্শ স্বামী ও মেয়ে সুহানা খানের কাছে সেরা বাবা তিনি।

আজ (৭ ডিসেম্বর) শাহরুখ খানের স্ত্রী নিজের ফেরসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, শাহরুখ দাঁড়িয়ে আছে আর সামনে তার দুই প্রিয় মানুষ স্ত্রী গৌরি খান ও মেয়ে সুহানা খান। তারা দুইজনে বলি বাদশাহ’র দুই গালে চুমু খাচ্ছে। ছবির ক্যাপশনে গৌরি লিখেছেন, ‘বেশিরভাগ দিনেই এটা তার প্রাপ্য’।

সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত সিনেমা ‘জিরো’। ছবিটি নিয়ে অনেক প্রত্যাশ থাকলেও শেষ পর্যন্ত ভালো ব্যবসা করতে পেরেনি ছবিটি। এ ছবিতে শাহরুখের নায়িকা হিসেবে ছিলেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে