মঙ্গলবার, ০৮ জানুয়ারী, ২০১৯, ০২:৫২:৫৯

প্রিয়াঙ্কাকে খোঁচা সাবেক প্রেমিক শহীদ কাপুরের

প্রিয়াঙ্কাকে খোঁচা সাবেক প্রেমিক শহীদ কাপুরের

বিনোদন ডেস্ক: বলিউডের ‘দেশি গার্ল’-কে বিয়ে করেছেন নিক। মার্কিন এই পপ তারকা যেন কখনও স্ত্রীকে ছেড়ে দূরে না যান। এমনটাই আশাবাদ ব্যক্ত করলেন প্রিয়াঙ্কার সাবেক প্রেমিক শহীদ কাপুর।

ভারতের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে মজার ছলে নিকের উদ্দেশে একথা বলেন ‘বিবাহ’ খ্যাত নায়ক শহীদ।
 
সম্প্রতি করণ জহরের টক শো ‘কফি উইথ করণ’-এর একটি এপিসোডে হাজির হন শহীদ কাপুর। নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের বিষয়ে করণ প্রশ্ন করলে এসব কথা বলেন তিনি। এসময় শহীদের সঙ্গে ছিলেন তার ভাই ঈশান খট্টর।

সাবেক প্রেমিকের খোঁচা দেওয়া কথা হয়তো এখনও প্রিয়াঙ্কার কান পর্যন্ত পৌঁছায়নি। বর্তমানে তিনি সুইজারল্যান্ডের বরফের রাজ্যে নিকের সঙ্গে সময় কাটাচ্ছেন।
নিক-প্রিয়াঙ্কা দম্পতির এই বরফ ছোড়াছুড়ির মুহূর্তে শহীদের কোনও কথা প্রিয়াঙ্কার কানে পৌঁছানোর কথা না। দেশে ফিরে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর শুটিংয়ের জন্য আহমেদাবাদ যাবেন তিনি। হয়তো সে সময় সব কথা শুনবেন।

গুঞ্জন আছে, ‘কামিনে’-র শুটিংয়ের সময় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়ান শহীদ কাপুর। যদিও শহীদ কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া দুজনেই সম্পর্কের বিষয় এড়িয়ে যান।

একে অপরের ভালো বন্ধু হিসেবে তারা নিজেদের উপস্থাপন করতেন। তবে দুজনের মধ্যে শহীদ প্রথমে মীরা রাজপুতের সঙ্গে মালা বদল করেন। আর গেলো বছর প্রিয়াঙ্কাও ভিনদেশী নিককে বিয়ে করেন। প্রিয়াঙ্কার আমন্ত্রণ পেয়ে বিয়েতে স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে হাজির হয়েছিলেন শহীদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে