বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯, ০৬:৫৫:২৬

পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান: দেবাশীষ বিশ্বাস

পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান: দেবাশীষ বিশ্বাস

বিনোদন ডেস্ক: শুধু আজান শোনার জন্যই মসজিদের পাশে বাড়ি কিনিছিলেন প্রয়াত চলচ্চিত্র পরিচালক দীলিপ বিশ্বাস। এ অথ্য জানিয়েছেন গুণী এ নির্মাতার ছেলে দেবাশীষ বিশ্বাস। দেবাশীষ বিশ্বাস নিজেও মনে করেন, 'পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান।'  নিজের এ ফেসবুক টাইমলাইনে এ কথা জানিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও পরিচালক দেবাশীষ বিশ্বাস।

ফেসবুকে দেবাশীষ লিখেছেন, ১৯৯২ সালের কথা। আমার বাবা দীলিপ বিশ্বাস চিরতরে বসবাসের জন্য একটি ফ্ল্যাট ক্রয় করার কথা ভাবছেন। সবাই তাকে গুলশান-বনানী-বারিধারায় সেটা কেনার উপদেশ দিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে পরীবাগ নামক জায়গায় ফ্ল্যাট টি কিনলেন, যেটি কিনা তখন থেকে এখন পর্যন্ত আমাদের একমাত্র বর্তমান ও স্থায়ী নিবাস।

তিনি লিখেছেন, মসজিদ সংলগ্ন পরীবাগে এত দাম দিয়ে কেন ফ্ল্যাট কেনা হলো, বাবাকে এই প্রশ্ন করা হলে তিনি সবসময় বলতেন, 'অন্য কোন জায়গায় চাইলেই তো কিনতে পারতাম, কিন্তু ভোর বেলায় মসজিদ থেকে ফযরের আজান তো শুনতে পেতাম না। তাই এখানেই ফ্ল্যাট টা কিনেছি, যাতে ফযরের আজান শুনে আমার ঘুম টা ভাংগে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে