বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯, ১০:৫৯:৩৮

মোদি সেজে হাসির পাত্র বিবেক!

মোদি সেজে হাসির পাত্র বিবেক!

বিনোদন ডেস্ক: সম্প্রতি প্রকাশ পেয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনী নিয়ে তৈরী সিনেমার ফার্স্ট লুক। যেখানে নরেন্দ্র মোদির ভূমিকায় দেখা গেছে বলিউড অভিনেতা বিবেক ওবেরয়কে।

তবে পোস্টার প্রকাশের পর থেকেই টুইটারসহ সোশাল মিডিয়ায় হাসির পাত্র বনে গেছেন বিবেক ওবেরয়।

কেউ কেউ বলছেন, পোস্টারের ব্যক্তিটিকে নরেন্দ্র মোদি বা বিবেক ওবেরয় কারও মতোই লাগছে না।

এমনকি অভিনেতা বিবেককে মোদির চরিত্রে একদম পছন্দ হয়নি জাম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহরও। আর তাইতো টুইটারে প্রধানমন্ত্রীকে খোঁচা দিতেও ছাড়লেন না ন্যাশনাল কনফারেন্সের ওই নেতা।

টুইটের প্রথমেই ওমর আবদুল্লাহ উল্লেখ করেছেন যে, মনমোহন সিং তার বায়োপিকের জন্য অনুপম খের এর মতো একজন সেরা অভিনেতাকে পেয়েছেন। কিন্তু ‘কেন বেচারা মোদি শেষ পর্যন্ত বিবেক ওবেরয়ের মতো একজন অভিনেতাকে পছন্দ করলেন?

টুইটে আব্দুল্লাহ আরো লিখেছেন, সালমান থাকলে আরো কতটাই না মজা হত।

মোদীকে নিয়ে যে বায়োপিক তৈরী হবে তার ঘোষণা চার বছর আগের। অবশেষে সেই বায়োপিকই তৈরি হতে চলল। জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই শুরু হবে এই বায়োপিকের শুটিং। গুজরাট, দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড এবং ভারতের আরও বেশ কিছু জায়গায় শুটিং হবে এর।

ছবিটি পরিচালনা করছেন ওমঙ্গ কুমার। আর প্রযোজনায় রয়েছেন বিবেকের বাবা সুরেশ ওবেরয়। ছবিটি মুক্তি পাবে ২০১৯ সালের ভারতীয় লোকসভা নির্বাচনের আগেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে