রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯, ০৯:১৯:০৯

হঠাৎ কী এমন হলো, দীপিকার সম্পর্কে এ হেন মন্তব্য প্রকাশ্যে করলেন রণবীর?

হঠাৎ কী এমন হলো, দীপিকার সম্পর্কে এ হেন মন্তব্য প্রকাশ্যে করলেন রণবীর?

বিনোদন ডেস্ক: কদিন আগেই গাঁটছড়া বেঁধেছেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। দম্পতির প্রেমের ছবি, ভিডিও এখনও ভরপুর রয়েছে সোশ্যাল মিডিয়া। এর মধ্যেই দীপিকার ওপর হয়তো কিছুটা রেগেই গেলেন রণবীর। স্পষ্ট বললেন, দীপিকা ভুলভাল কথা বলে। কিন্তু কেন?

কিছুদিন আগে এক সাক্ষাত্কারে দীপিকা জানিয়েছিলেন, রণবীর যখন থেকে দীপিকার সঙ্গে ফ্লার্ট শুরু করেন, তখন অন্য এক সম্পর্কে ছিলেন রণবীর। আমি সে সময় যশরাজে ছিলাম। রণবীরও ছিল। ও ফ্লার্ট করত আমার সঙ্গে। কিন্তু আমি জানতাম ও অন্য একজনের সঙ্গে ডেট করত। শেয়ার করেছিলেন নায়িকা। সেই দাবিকেই সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন রণবীর।

সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাত্কারে রণবীর বলেন, দীপিকা ভুলভাল কথা বলেছে। আমার কোনও রিলেশন থাকলে সেটা সবচেয়ে আগে আপনারা জানতে পারতেন।

এখনও পর্যন্ত প্রকাশ্যে দীপিকা-রণবীর কেউই কারও বিরোধিতা করেননি। হঠাৎ কী এমন হলো যে, দীপিকার সম্পর্কে এ হেন মন্তব্য প্রকাশ্যে করলেন নায়ক? দীপিকা নাকি রণবীর, কে সত্যি বলছেন? তা নিয়েও এখন নতুন জল্পনা শুরু হয়েছে সিনে মহলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে