সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯, ১০:১৮:০৯

এবার চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবে আমার দল: হিরো আলম

এবার চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবে আমার দল: হিরো আলম

বিনোদন ডেস্ক:  ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনায় আসেন হিরো আলম। দিন দিন বাড়তে থাকে তার ফেলোয়ার। শুধু তাই নয় ভারতেও তার ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়।

সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনা আরো তীব্র করেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। যদিও শেষপর্যন্ত নির্বাচন বর্জন করেন।

এবার বিপিএলের ষষ্ট আসরেও সরব হিরো আলম। প্রিয় দল রংপুর রাইডার্স এর খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত হচ্ছেন। দলকে দিয়ে যাচ্ছেন সমর্থন।

হিরো আলম বলেন, আমি উত্তরবঙ্গের ছেলে। নিজের মাটিকে ভালোবাসি। তাই রংপুর রাইডার্স আমার পছন্দের দল। আমি চাই গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবে আমার দল।

রবিবার দিনের প্রথম খেলায় রাজশাহী কিংসের বিপক্ষে খেলেছে রংপুর রাইডার্স। আর সেই খেলা দেখতে মিরপুরে উপস্থিত হয়েছেন হিরো আলম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে