মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯, ০৯:০৪:০৭

বাথটাবে শ্রীদেবীর মৃত্যু নিয়ে বিতর্কে জড়ালেন সেই প্রিয়া প্রকাশ

বাথটাবে শ্রীদেবীর মৃত্যু নিয়ে বিতর্কে জড়ালেন সেই প্রিয়া প্রকাশ

বিনোদন ডেস্ক: প্রিয়া প্রকাশ ভারিয়ার। গত বছর এক চোখের ইশারায় যিনি মাত করেছিলেন গোটা দুনিয়াকে। আবারও খবরের শিরোনামে, সেই প্রিয়া প্রকাশ। তবে এবার জড়ালেন বিতর্কে। 

ভারতীয় গণমাধ্যমের খবর, নতুন একটি হিন্দি ছবি ‘শ্রীদেবী বাংলো’তেই শ্রীদেবীর চরিত্রে দেখা যাবে প্রিয়া প্রকাশকে। তবে ছবিটি যে শ্রীদেবীর জীবনী নিয়ে তৈরি হয়েছে, তা কিন্তু একেবারেই স্পষ্ট নয়। এমনকী, নানা সাক্ষাৎকারে প্রিয়া জানিয়েছেন, ‘ছবি দেখলেই বোঝা যাবে এই ছবি ঠিক কোন গল্প বলবে।’

সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির টিজার। মুক্তির পর থেকেই বিতর্কে জড়িয়েছে প্রিয়া প্রকাশের এই নতুন ছবি। এমনকী, টিজারের এক দৃশ্য দেখে শ্রীদেবীর স্বামী বনি কাপুর ছবির গোটা টিমকে নোটিশ পাঠিয়েছেন।
দৃশ্যতে দেখানো হয়েছে বাথটবে ডুবে কীভাবে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। আর তা দেখেই আপাতত ছবির প্রযোজককে আইনি নোটিশ পাঠিয়েছেন বনি কাপুর ৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে