বিনোদন ডেস্ক: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী অহনা রহমানের শারীরিক অবস্থা সংকটজনক। রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল থেকে তাকে গতকাল মঙ্গলবার বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অহনার খালাতো বোন লিজা ইয়াসমীন মিতু সর্বশেষ অবস্থার বিষয়ে বলেন, ‘অহনার অবস্থা সংকটজনক। রক্তে জীবাণু ছড়িয়ে গেছে। এমআরআই করাতে হবে। তাই চিকিৎসকের পরামর্শে আমরা তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে এসেছি। শরীরে তার ব্যথা একদম কমছে না। সবাই তার জন্য দোয়া করবেন।’