রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯, ০৪:১৩:৫১

হ্যাটট্রিক শীর্ষ ধনী সালমান খান

হ্যাটট্রিক শীর্ষ ধনী সালমান খান

বিনোদন ডেস্ক:  হ্যাটট্রিক শীর্ষ ধনী সালমান খান। তৃতীয়বারের মতো ভারতের শীর্ষ ধনী তারকার তালিকায় শীর্ষস্থানে সালমান খান। ফোর্বস সাময়িকী প্রকাশিত ভারতের ১০০ ধনী তারকার তালিকায় প্রথম নামটিই তার। তবে তালিকার শীর্ষ ১০ থেকে এ বছর বাদ পড়েছেন শাহরুখ খান। তারকাদের বিনোদন-সম্পর্কিত আয় থেকে এ তালিকা নির্ধারণ করে ফোর্বস ইন্ডিয়া সাময়িকী। এবার ১ অক্টোবর, ২০১৭ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত সময়কালের আয় বিবেচনা করা হয়েছে। 

আর এই সময়ে চলচ্চিত্র মুক্তি, রিয়ালিটি শো পরিচালনা ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে ৫২ বছর বয়সী সালমান খান আয় করেছেন ২৫৩ কোটি ২৫ লাখ রুপি। তালিকায় দ্বিতীয় অবস্থানে বিরাট কোহলি এবং তৃতীয় অবস্থানে অক্ষয় কুমার। এবারই তালিকায় প্রথম নারী হিসেবে দীপিকা পাড়ুকোন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে