রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯, ০৪:৩৯:২৭

তারিক আনামের ছেলের বিয়ে তারকাদের ঢল

তারিক আনামের ছেলের বিয়ে তারকাদের ঢল

বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা দম্পতি তারিক আনাম খান ও নিমা রহমানের ছেলে আরিক আনাম খান দীপ্র বিয়ে করেছেন সম্প্রতি। আরিক পেশা হিসাবে বেছে নিয়েছেন মঞ্চ নাটক আর অভিনয়কে। যুক্ত আছেন মঞ্চ নাটকের দল নাট্যকেন্দ্রের সঙ্গে। ‘দ্য স্মাইল’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা এবং বেশ কিছু তথ্যচিত্রও নির্মাণ করেছেন। আরিকের স্ত্রীর নাম র‍্যাচেল। তিনি একজন নৃত্যশিল্পী।

১৯ জানুয়ারি সেনাকুঞ্জে আয়োজন করা হয়েছিল আরিক-র‍্যাচেল দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে