সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯, ০১:০১:০৮

বালিতে পরীমণির উষ্ণতা

বালিতে পরীমণির উষ্ণতা

বিনোদন ডেস্ক: “কোনো ধামাকা বা ভালো পরিকল্পনা বাস্তবায়নের আগে নিজেকে একটু ঝালিয়ে নেওয়া উচিত। তাই প্রয়োজন কিছুটা সময় নিজেকে দেওয়া কিংবা প্রকৃতির সান্নিধ্যে ‘রিচার্জ’ হওয়া। সাময়িক এ অবকাশই পরবর্তীতে টনিক হিসেবে কাজ করে কোনো পরিকল্পনা বাস্তবায়নের। 

বালিতে ঘুরতে আসাও আমার জন্য সেই টনিকের মতো”- সুদূর ইন্দোনেশিয়ার বালি থেকে মুঠোফোনে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। গত সপ্তাহে বালিতে যান তিনি। সেখানকার প্রসিদ্ধ জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছেন আর ছবি আপলোড করে উষ্ণ উত্তাপ ছড়াচ্ছেন ফেসবুকে।

এবার দেখার পালা, বালি থেকে প্রত্যাবর্তনের পর পরীমণি কী ধামাকা আয়োজনের ঘোষণা দেন ভক্তদের জন্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে