বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯, ০২:১৩:১৬

বাল ঠাকরের জন্যই আমি আজ বেঁচে আছি : অমিতাভ

বাল ঠাকরের জন্যই আমি আজ বেঁচে আছি : অমিতাভ

বিনোদন ডেস্ক: বাল ঠাকরের জন্যই বেঁচে আছেন অমিতাভ বচ্চন। 'ঠাকরে' ছবির টিজ়ার লঞ্চের অনুষ্ঠানে এসে এমনটাই বললেন বচ্চন সাহেব। মিডিয়ার সঙ্গে শেয়ার করলেন ১৯৮২ সালের একটি ঘটনার কথা। কী হয়েছিল ১৯৮২ সালে?

১৯৮২ সালে বেঙ্গালুরুতে 'কুলি' ছবির শুটিং চলাকালীন গুরুতরভাবে আহত হন অমিতাভ। প্রাণ সংশয় হয়ে গেছিল তাঁর। একাধিক অস্ত্রোপচার করতে হয় তাঁর শরীরে। তবে এসব কিছুই সম্ভব হত না, যদি বাল ঠাকরে সাহায্য় না করতেন।

অ্যাক্সিডেন্টটা ঘটার পর কোনও অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না, কারণ ওই দিন তুমুল ঝড়-বৃষ্টি হচ্ছিল শহর জুড়ে। সেই সময়ে বাল ঠাকরেই ব্যবস্থা করে দেন একটা 'শিব সেনা অ্যাম্বুলেন্সের'। অমিতাভ বললেন, আমার যখন প্রয়োজন ছিল, বালাসাহেব সাহায্য করেছিলেন। ওঁ না থাকলে আমি আজ বেঁচেই থাকতাম না। উনি আমার খুব কাছের মানুষ। আমি ওঁকে শ্রদ্ধা করি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে