বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯, ১০:৫১:০২

বলিউডের এই স্টার কিড সালমান খানের নায়িকা হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন!

বলিউডের এই স্টার কিড সালমান খানের নায়িকা হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন!

বিনোদন ডেস্ক:  বলিউডের স্টার কিডদের বেশিরভাগের পথ অনুসরণ করেছেন এই তরুণীও। তিনিও হতে চেয়েছেন নায়িকা। অভিনয়ও করেছেন একটি ছবিতে। কে বলুন তো এই তরুণী?

বেশ কিছু ছবিতে প্রস্তাব এলেও খুব বাছাই করে সই করার কথা ভাবেন তিনি। প্রথম ছবি তেমন চলেনি। তবে ২০১৯ সালের শেষের দিকে বলিউডেরই কোনও বিগ হাউসের ছবিতে এই স্টার কিডকে নায়িকা হিসাবে দেখা যেতে পারে।

প্রথমে যদিও ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি।

এর পর লন্ডন ফিল্ম ইনস্টিটিউট থেকে ছবি নিয়ে পড়াশোনা করেছেন তিনি।

২০১৫ সালে ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’ ছবির মাধ্যমে বলিউড ছবিতে ডেবিউ হয়ে গিয়েছে টিনা আহুজা নামের এই মেয়েটির।

২০০৭ সালে একটি অ্যাওয়ার্ড সেরেমনিতে টিনাকে দেখে সালমান খান তাঁকে বলিউডে আসার কথা বলেন।

সালমান খানের হাত ধরেই এই স্টার কিডের বলিউডে প্রবেশের কথা ছিল ২০১৩ সাল নাগাদ। কিন্তু তিনি নাকি প্রত্যাখ্যানই করেছিলেন এই প্রস্তাব।

টিনার বাবাই নাকি চাননি সালমানের হাত ধরে বলিউডে মেয়ে ডেবিউ করুক, টিনা এমনটাই জানিয়েছিলেন একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে।

তবে এই স্টার কিডের আসল নাম কিন্তু টিনা আহুজা নয়। তাঁর নাম নর্মদা আহুজা।-আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে