বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯, ১১:২৮:৫২

চিত্রনায়িকা আরশির গলায় মালা পরালেন আসিফ

চিত্রনায়িকা আরশির গলায় মালা পরালেন আসিফ

বিনোদন ডেস্ক:  গেল কয়েক বছর ধরেই বিয়ে করবেন বলে আসছিলেন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর।

স্ত্রী-পুত্র নিয়ে সুখেই কাটছে জীবন। তবুও দ্বিতীয়বারের মতো বিয়ের স্বাদ নিতে চান এই গায়ক।

এরই মধ্যে চিত্রনায়িকা আরশি হোসাইনের গলায় মালা পরালেন আসিফ। নায়িকার পরিবারের অমতেই বিয়ে করেছেন তারা। নতুন সংসার নিয়ে দুজনেই ব্যস্ত। একসঙ্গে বাজার করা। ঘর সাজানো থেকে শুরু করে কত কী? একটা সময় আরশি সন্তানসম্ভাবা হয়ে পড়ে। এরপর আরও বেশ কিছু ঘটনা। তবে এসবের কোনোটিই বাস্তব নয়। ‘মন হয়ে যায় ভালো’ নামে নতুন গানের মিউজিক ভিডিওতে এমন একটি গল্পে দেখা গেছে আসিফ-আরশিকে।

গানটির কথা লিখেছেন প্রদীপ সাহা। সুর করেছেন অভি আকাশ। সংগীতায়োজনে মুশফিক লিটু। আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে