শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯, ০১:৪৬:০৫

২১ বছর বয়স থেকেই যন্ত্রণা সানি লিওনের!

২১ বছর বয়স থেকেই যন্ত্রণা সানি লিওনের!

বিনোদন ডেস্ক:  তাকে ঘিরে বিতর্ক আর সমালোচনা চলতেই থাকে। কিন্তু সচরাচর নিন্দুকদের পাত্তা দেন না সানি লিওন। সেটাই ফের প্রমাণ করলেন সাবেক এই তারকা। 

আর কিছুদিনের মধ্যেই আসছে সানির জীবন নিয়ে শো ‘‌করণজিৎ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন।’‌ সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সানি বললেন, "‌অনেকেই মনে করেন, ভারতে আসার পর থেকেই বোধহয় আমাকে গালাগাল করা হয়। এটা ভুল।" 

এরপরেই সানি আরও বলেন, "২১ বছর বয়স থেকেই আমি চিঠি ও ই-মেইলে গালিগালাজ শুনে আসছি। শুধু ভারত নয়, সারা পৃথিবীতেই অনেক সংকীর্নমনা মানুষ আছেন। কোনও দেশের মাপকাঠিতে তাদের মাপা যাবে না। শুধু পৃথিবীর বিভিন্ন প্রান্তে নয়, আমার আত্মীয়দের মধ্যে অনেকই আমাকে পছন্দ করেন না। কটূ কথা বলেন।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে